সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নুরের বিরুদ্ধে মানহানির মামলা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ ৪০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে এ মামলার আবেদন করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

বাদীর আইনজীবী এ কে এম এনামুল হক রুপম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মামলার বাদী মুজাহিদ জাগো নিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর তার পদটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েন। গত ৫ ডিসেম্বর দৈনিক পত্রিকার মাধ্যমে তা জানতে পারি। নুরের এসব কর্মকাণ্ড ঢাবির ইতিহাস ও সুনামকে নষ্ট করেছে। তিনি ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন।

সম্প্রতি ডাকসুর ভিপি নুরের ফোনালাপ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। ফোনালাপে নুরের তদবির ও আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ হয়েছে বলে উল্লেখ করা হয় খবরে।

তবে নুর দাবি করেন, ওই সংবাদমাধ্যমগুলো তার ফোনালাপের অংশবিশেষ তুলে ধরে খবর প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে। তিনি তিনটি সংবাদমাধ্যমকে এজন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান, অন্যথায় আইনের আশ্রয় নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

এর মধ্যেই গত ৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নুরের পদত্যাগ দাবি করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী।

পরে এ বিষয়ে নুর জাগো নিউজকে বলেন, ‘একটি ফোনালাপ ফাঁস করে আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেখানে বিন্দুমাত্র তথ্য নেই যে, আমি অবৈধভাবে লেনদেন করেছি। মূলত ছাত্রলীগ বিভ্রান্তি সৃষ্টি করে ইস্যু তৈরি করতে চাইছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং তা করা হচ্ছে সরকারনিয়ন্ত্রিত মিডিয়াকে হাত করে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুরের বিরুদ্ধে মানহানির মামলা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:১৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯