সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

এবার আরও একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ ৩৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::নারীদের গাড়ি চালানো, মাঠে বসে খেলা দেখা ও সিনেমা হল চালুর অনুমতির পর এবার আরও একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব। আগে সৌদি আরবে কোনো রেস্টুরেন্টে যেতে হলে নারী এবং পুরুষদের আলাদা দরজা দিয়ে প্রবেশ করতে হতো। কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। এখন নারী এবং পুরুষের জন্য আলাদা দরজা থাকবে না। ফলে একই দরজা দিয়ে তারা রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন।

সম্প্রতি সৌদি আরবের পৌরসভা এবং গ্রামীণ সম্পর্কবিষয়ক মন্ত্রণালয় এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন।এতে বলা হয়, এখন থেকে নারী-পুরুষের পৃথক দরজা দিয়ে রেস্টুরেন্টে প্রবেশের নিয়ম আর বাধ্যতামূলক নয়।

সৌদি আরবে কঠোর সামাজিক অনুশাসনের কারণে দীর্ঘদিন ধরেই বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি ছিল। কিন্তু সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কট্টরপন্থি সৌদিতে সংস্কারের মাধ্যমে নানা ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন। সর্বশেষ পদক্ষেপ হিসেবে রেস্টুরেন্ট, ক্যাফে, কনফারেন্স এবং কনসার্টগুলোতে এখন আর নারী-পুরুষকে আলাদা দরজা দিয়ে প্রবেশ করতে হবে না। তবে নারী-পুরুষ পাশাপাশি সিটে বসতে পারবেন কি-না সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

যদিও রেস্টুরেন্ট মালিকদের ওপর নতুন এই নিয়ম চাপিয়ে দেওয়া হয়নি। ঘোষণায় বলা হয়েছে, এই নিয়ম মানা বাধ্যতামূলক নয়। মালিকরা নতুন নিয়ম অনুসরণ করতে না চান তবে রেস্টুরেন্টগুলো চাইলে আগের মতোই আলাদা দরজার ব্যবস্থা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার আরও একটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯