সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাদেক আব্দুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ৩৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে একেএম জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়।

এসময় সম্মেলনের উদ্বোধক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বিশেষ অতিথি দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আইন বিষয়ক সম্পাদক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহান আরা আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সম্মেলনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ২৭ ডিসেম্বর। ওই সম্মেলনে মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শওকত হোসেন হিরণ এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আফজালুল করিম নির্বাচিত হয়েছিলেন।

পরে শওকত হোসেন হিরণ মারা গেলে ২০১৬ সালে ২০ অক্টোবর মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ওই কমিটিতে অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালকে সভাপতি, অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক এবং সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে যুগ্ম সম্পাদক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক সাদেক আব্দুল্লাহ

আপডেট সময় : ০১:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯