সংবাদ শিরোনাম ::
চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার

সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন করেছেন মহানগর আওয়ামী লীগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯ ৭৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::দীর্ঘ ৭ বছর পর আগামীকাল ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন করেছেন মহানগর আওয়ামী লীগ।

আজ শনিবার বিকেলে সম্মেলন স্থান ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি আফজালুল করীম, সাইদুর রহমান রিন্টু, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলনে ৩০ হাজার নেতাকর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল মহানগরের ত্রি বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময়ই স্বচ্ছতা নিয়ে কাজ করে। বরিশাল মহানগরে ৩৭১ জন কাউন্সিলর রয়েছে, তারাই ডিসিশন নিবেন কাদের নেতৃত্বে আনা হবে।

জানা যায়, ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের এমপি। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য আমির হোসেন আমু এমপি। প্রধান বক্তা হিসবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মো: আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন করেছেন মহানগর আওয়ামী লীগ।

আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯