সংবাদ শিরোনাম ::
রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড

জেলখানায় খালেদা জিয়া ভালো আছেন এবং রাজার হালে আছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ৩০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::জেলখানায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ভালো আছেন এবং রাজার হালে আছেন। আমাদের কোন প্রতিহিংসাপরায়ণতা নেই। তাকে যাবতীয় সুবিধা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, জিয়াও যেমন খুনী ছিল, খালেদাও খুনী, তারেকও খুনী। এরা খুনী পরিবার।

বুধবার বিকেলে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, সব অপতৎপরতা এবং প্রতিকূলতার মধ্যেও সরকার সফলভাবে দেশ পরিচালনা করছে। ২০১৮ এর নির্বাচন নিয়ে কথা তোলে বিএনপি। কিন্তু তারা তো জেতার জন্য নির্বাচন করেনি, বাণিজ্যের জন্য নির্বাচন করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি কিন্তু সবচেয়ে বড় সন্ত্রাসী খালেদা জিয়া।

তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষ ভাল থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে আন্তর্জাতিকভাবে সম্মান। বাংলাদেশের চেহারা আমরা পাল্টে দিয়েছি। এই ধারা আমাদের ধরে রাখতে হবে।

এছাড়া ঘুষখোর, দুর্নীতিবাজ, হত্যাকারীরা কখনো যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অপারেশন ক্লিনহার্টের হত্যাকারীদের ইনডেমিনিটি দিয়ে হত্যার রাজনীতিকে বৈধতা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলখানায় খালেদা জিয়া ভালো আছেন এবং রাজার হালে আছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯