সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

এক আওয়ামী লীগ কর্মী সহ দুইজনকে হাতুড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯ ২৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ঝিনাইদহের শৈলকুপায় এক আওয়ামী লীগ কর্মী সহ দুইজনকে হাতুড়ি পেটা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে পৃথক ঘটনায় বাগুটিয়া ও ভান্ডালি পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। তাদেরকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বাগুটিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী নুর মোহাম্মদ সন্ধ্যার পর গ্রামের রাস্তার পাশে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিতে হামলা চালায়। তারা নুর মোহাম্মদকে হাতুড়ি পেটা করে পালিয়ে যায়। হাসপাতালে ভর্তি আহত নুর মোহাম্মদ জানিয়েছেন মফিজ, মিল্টন, আলআমিন, আশরাফ, রয়েল, কালা রিপনসহ কয়েকজন তাকে হাতুড়িপেটা করেছে। হামলাকারীরাও স্থানীয় আওয়ামীলীগের কর্মী-সমর্থক বলে জানিয়েছে আহত নুর মোহাম্মদ। তবে কি কারণে হাতুড়িপেটা করছে তা জানেন না বলে উল্লেখ করছেন।

এদিকে, প্রায় একই সময়ে শৈলকুপার ভান্ডালী পাড়া গ্রামের কিশোর সাগর সরকার নিজ গ্রাম থেকে হাতুড়ি পেটার শিকার হয়েছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপার ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন জানান, তাদের ইউনিয়নের বাগুটিয়া গ্রামে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন- ঘটনাটি তিনি শুনেছেন। তবে এসব ব্যাপারে কেউ এখনো থানাতে অভিযোগ দায়ের করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক আওয়ামী লীগ কর্মী সহ দুইজনকে হাতুড়ি

আপডেট সময় : ০৬:১৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯