সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের প্রাণহানি ঘটেছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯ ২৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় বিদ্যুতায়িত হয়ে থাইল্যান্ডে এক যুবকের প্রাণহানি ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় চনবুরি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে বুধবার মেইল অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, থাইল্যান্ডের পশ্চিমের চনবুরি এলাকায় নিজ বাসায় স্মার্টফোন চার্জে রেখে ব্যবহার করছিলেন কিত্তিসাক মুনকিত্তি (২৮) নামের এক যুবক। এ সময় তার মা রিন্নাপর্ন মুনকিত্তি ঘরের কাজে সহায়তার জন্য ছেলেকে ডাকেন। কিন্তু ছেলের কোনো সাড়া পাননি তিনি।

ছেলের কক্ষে গিয়ে তাকে অবচেতন অবস্থায় দেখতে পান। পরে লাঠি নিয়ে এসে তাকে জাগানোর চেষ্টা করেন; কিন্তু ব্যর্থ হন। ২৮ বছরের এই যুবকের দুই হাত এবং কপাল পুড়ে গেছে।

দেশটির তদন্ত কর্মকর্তারা বলেছেন, সোমবার সকালের দিকে নিজের স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় কিত্তিসাক দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

ওই যুবকের মা রিন্নাপর্ন বলেন, প্রথমে ছেলেকে তার নাম ধরে ডেকে জাগানোর চেষ্টা করেন। কিন্তু তার ডাকে কিত্তিসাক কোনো সাড়া দেননি। পরে লাঠি নিয়ে এসে আঘাত করে হাত থেকে স্মার্টফোন সরিয়ে দেন।

বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা। তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের প্রাণহানি ঘটেছে।

আপডেট সময় : ০৯:১৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯