সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

পুত্রসন্তান না হওয়ায় অসন্তুষ্ট হয়ে নবজাতক কন্যাশিশুকে ছাদ থেকে ফেলে হত্যা । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::ছেলের বউয়ের পুত্রসন্তান না হওয়ায় অসন্তুষ্ট হয়ে নবজাতক কন্যাশিশুকে ছাদ থেকে ফেলে হত্যা করলেন দাদি।

এ ঘটনায় শিশুটির দাদিকে গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার রাতে ভারতের বেঙ্গালুরুর মেদারাল্লি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়, পুত্র সন্তানের আশা নিয়ে সন্তানসম্ভবা পুত্রবধূ তামিলসেলভিকে হাসপাতালে ভর্তি করেছিলেন শাশুড়ি।

কিন্তু ওই গৃহবধূ ফুটফুটে একটি কন্যাশিশুর জন্ম দেন। পুত্রসন্তান জন্ম না নেয়ায় অসন্তুষ্ট হন শাশুড়ি। এরপর হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া মা ও শিশুকে।

প্রতিবেদনে বলা হয়, শাশুড়ির কাছে নবজাতককে রেখে গোসল করতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে মেয়েকে না দেখে শাশুড়িকে কাছে জানতে চান।

শাশুড়ি জানান, কিছু লোক জোর করে বাড়িতে ঢুকে পড়েছিল। তারাই শিশুটিকে কেড়ে নিয়ে গেছে।

এ ঘটনা শুনে সন্দেহ হয় ওই গৃহবধূর। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে তল্লাশি চালিয়ে বাড়ির সংলগ্ন একটি খালি জায়গায় শিশুটির মরদেহ পায়।

তারপর শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেন শিশুটির দাদি পরমেশ্বরী। পরে তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুত্রসন্তান না হওয়ায় অসন্তুষ্ট হয়ে নবজাতক কন্যাশিশুকে ছাদ থেকে ফেলে হত্যা । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯