সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিজের মেয়ে অন্তঃসত্ত্বা। এ খবর শুনেই হার্টঅ্যাটাক হয়ে মারা যান মা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯ ৩৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ের পেট উঁচু দেখে টিউমার সন্দেহে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন মা। চিকিৎসক আল্ট্রাসনোগ্রামের পরামর্শ দেন। আল্ট্রাসনোগ্রামের পর দেখা যায় কিশোরীটি ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ খবর শুনেই হার্টঅ্যাটাক হয়ে মারা যান মা।

গত বুধবার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনার পরের দিন গতকাল বৃহস্পতিবার কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলায় দুজনকে আসামি করা হয়। মামলায় বলা হয়, কয়েক মাস আগে এলাকায় ট্রাক্টরে ইট আনা-নেওয়ার কাজ করত দুলাল। স্কুলে যাওয়ার পথে কিশোরীটির ওপর তাঁর নজর পড়ে। পরে টাকার বিনিময়ে এলাকার এক নারীর সহযোগিতায় ওই কিশোরীকে নেশার ট্যাবলেট খাইয়ে ধর্ষণ করে দুলাল।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোহাইমেনুল ইসলাম মামলার পরে ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আদালতে নিয়ে গেলে বিচারকের সামনে জবানবন্দি দিয়েছে। অভিযান চালিয়ে প্রধান আসামি দুলালকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। দুই নম্বর আসামিকেও আটকের চেষ্টা চলছে। দুলালের বাড়ি লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে।

বোরহাউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনামুল হক বরিশালটাইমসকে বলেন, দুলাল এখনো থানা হেফাজতে রয়েছে। কাল শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের মেয়ে অন্তঃসত্ত্বা। এ খবর শুনেই হার্টঅ্যাটাক হয়ে মারা যান মা।

আপডেট সময় : ০৬:২৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯