সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

এক পুলিশের ছেলেকে পিটিয়েছে ছাত্রীরা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯ ২৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::সহপাঠীকে শ্লীলতাহানির অভিযোগে কলেজছাত্র এক পুলিশের ছেলেকে পিটিয়েছে ছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রকাশ্যে ওই ছাত্রকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযুক্ত ওই ছাত্র হলেন, যোবায়ের আহমদে। তিনি রাজশাহী নগর পুলিশের পরিদর্শক আবদুল মোমেনের ছেলে।

যোবায়ের কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি জয়পুরহাটে। পরিবারের সঙ্গে রাজশাহী নগরী ঝাউতলা মোড় এলাকায় বসবাস করেন। শ্লীলতাহানির শিকার ছাত্রীও একই শ্রেণিতে পড়ে। তার বাড়ি জেলার চারঘাট উপজেলায়।

ওই ছাত্রীর বান্ধবীর ভাষ্য, বেশ কিছুদিন ধরেই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন যোবায়ের। কিন্তু তাকে সাড়া দেননি তার বান্ধবী। এতে ক্ষিপ্ত হয়ে নানাভাবে উত্ত্যক্ত করা শুরু করেন যোবায়ের। কয়েকদিন আগে ওই ছাত্রীর শ্লীলতাহানিও করেন। বিষয়টি পরে ওই ছাত্রী বান্ধবীদের জানান।

বৃহস্পতিবার বিভাগের টেস্ট পরীক্ষা থেকে বেরিয়ে অভিযুক্ত যোবায়েরের ওপর চড়াও হন ছাত্রীরা। এক পর্যায়ে কয়েকজন ছাত্রী তাকে মারধর করেন। এ ঘটনার ভিডিও ধারণ করেন একই বিভাগের এক শিক্ষার্থী। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ওই ভিডিওটিতে এক ছাত্র পেটাতে দেখা যাচ্ছে তিন ছাত্রীকে। এক পর্যায়ে আরেক ছাত্র গিয়ে ছাত্রীদের থামান।

শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী জানিয়েছে, মারধরের ভিডিও ভাইরাল হয়ে যাবার পর যোবায়ের তাকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। এরপর থেকে চরম উদ্বিগ্ন তিনি। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়ার কথাও ভাবছেন তিনি।

জানতে চাইলে নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদের বলেন, ছড়িয়ে পড়া ভিডিও নজরে আসার পর আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই ছাত্র তার এক সহপাঠীকে উত্ত্যক্ত করেছে।

এ নিয়ে আগামী রোববার অভিভাবকসহ ওই ছাত্রী ও ছাত্রকে ডেকে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ নিয়ে মন্তব্য করতে চাননি অভিযুক্ত যোবায়ের হোসেন। এ নিয়ে তার পুলিশ কর্মকর্তা বাবারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক পুলিশের ছেলেকে পিটিয়েছে ছাত্রীরা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯