সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ ২৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে হাইকোর্টের ফটকের সামনে থেকে তাঁকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান শিরিন সুলতানা। শাহবাগ থানা পুলিশ তাঁকে আটক করেছে বলে জানান তিনি।

শিরীন সুলতানা বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে সকালে আদালতে যাচ্ছিলেন বিএনপি নেতা খোকন। তাঁকে সুপ্রিম কোর্টের ফটক থেকে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি চলাকালে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়াধাওয়ির ঘটনা ঘটে। এ সময় ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি গাড়ি।

দুপুর ১টার পর হাইকোর্টের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। আদালতের মূল ফটকের সামনের রাস্তায় প্রায় পৌনে এক ঘণ্টা অবস্থানের একপর্যায়ে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়।

এ সময় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ওপর ইট ও লাঠি ছুড়ে মারেন কিছু নেতাকর্মী। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। ওই ঘটনায় খায়রুল কবির খোকনকে আটক করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক

আপডেট সময় : ০৬:৪২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯