সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রেশন নিয়ে বাড়ি ফেরার পথে নারী চা–শ্রমিককে ধর্ষণের । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ ৩১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনয়িনে এক নারী চা–শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় ওই নারী শ্রমিক চা-বাগানের কার্যালয় থেকে সাপ্তাহিক রেশন নিয়ে গারো টিলায় বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁকে ধর্ষণ করা হয় বলে থানায় মামলা হয়ে

গ্রেপ্তার ব্যক্তির নাম শুক্কু গোমেজ (৩৫)। তিনি কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা–বাগানের বাসিন্দা। এ ঘটনায় ওই নারী শ্রমিকের স্বামীর বড় ভাই গতকাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুক্কু গোমেজের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্কু গোমেজ বেশ কিছু দিন ধরে ওই নারী চা–শ্রমিককে উত্ত্যক্ত করে আসছিলেন। ২১ নভেম্বর সন্ধ্যায় ওই নারী শ্রমিক চা–বাগানের কার্যালয় থেকে সাপ্তাহিক রেশন নিয়ে গারো টিলায় বাড়িতে ফিরছিলেন। পথে একা পেয়ে ১০ নম্বর প্ল্যান্টেশন এলাকার চা–বাগানের নির্জন স্থানে তাঁকে ধর্ষণ করেন শুক্কু গোমেজ। পরে ওই নারী বাড়ি ফিরে বিষয়টি তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে জানান। তাঁদের কাছে ঘটনা শুনে এলাকাবাসী বিষয়টি চা–বাগান পঞ্চায়েত ও বাগান ব্যবস্থাপককে জানান। ঘটনার রাতেই বিষয়টি থানার পুলিশকে মৌখিকভাবে জানায় ওই নারীর পরিবার। রাতে তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান ওই নারীকে পরদিন স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই নারী মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ মদমোহনপুর চা–বাগানের বাড়ি থেকে শুক্কু গোমেজকে গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীন চন্দ্র দাস বলেন, ধর্ষণের ঘটনায় মামলার আসামি শুক্কু গোমেজকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেশন নিয়ে বাড়ি ফেরার পথে নারী চা–শ্রমিককে ধর্ষণের । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯