সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

রিমান্ডের ভয় দেখিয়ে আসামির পরিবারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ ৩৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমানের বিরুদ্ধে রিমান্ডের ভয় দেখিয়ে আসামির পরিবারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২৭ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ আদালতে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত এসআই জিল্লুর রহমানকে গোবিন্দগঞ্জ থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গত সোমবার (২৫ নভেম্বর) গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর গ্রাম থেকে গরু চুরির অপরাধে মামুন মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেন এসআই জিল্লুর রহমান। মামলা দিয়ে বুধবার (২৭ নভেম্বর) মামুন মিয়াকে আদালতে হাজির করা হলে তার স্বজনরা আদালত চত্বরে আসেন। এ সময় মামুনকে রিমান্ডে নেয়ার ভয় দেখিয়ে স্বজনদের কাছে ১০ হাজার টাকা দাবি করেন এসআই জিল্লুর রহমান। টাকা দিতে না পারায় তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং মামুনের মায়ের কাছে থেকে একটি মোবাইল ফোন নেন এসআই জিল্লুর রহমান।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত এসআই জিল্লুর রহমানকে গোবিন্দগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিমান্ডের ভয় দেখিয়ে আসামির পরিবারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯