সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি দেয়ার নামে প্রতারণা টাকাসহ প্রতারক আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ ৪৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি::-

মন্ত্রণালয়ে চাকরি দেয়ার কথা বলে নয় লাখ ত্রিশ হাজার টাকা নিয়ে উধাও হওয়ার সময় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের হাতে এক প্রতারক চক্রের সদস্য আটক হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় দামুড়হুদা উপজেলার দর্শনা বাজার থেকে আটক করে পুলিশ। এসময় তাকে টাকা দেয়া চাকরি প্রত্যাশী দুই ছাত্রকে উদ্ধার করে পুলিশ।
আটক প্রতারক সদস্যর নাম শাহাজাহান আলী ৩৩ সে পঞ্চগড় তোড়িয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। পুলিশ জানায় দামুড়হুদা চণ্ডিপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের দুই ছেলে বাদশা ১৭ ও হাকিম ১৯ দুই ভাই। দুই ভাই পড়াশোনা করার ফাঁকে মাস ছয়েক আগে তাদের পরিচয় হয় প্রতারক শাহাজাহানের সাথে। সে সময় ওই প্রতারক সদস্য দুই ভাইকে মন্ত্রণালয়ে চাকরি দেয়ার লোভ দেখায়। এজন্য মোটা অংকের টাকা দাবি করে চাকরি নিতে হবে বলে জানান শাহাজাহান। ছেলেদের কথা শুনে গ্রামের কৃষক রফিকুল তার মাঠের চাষের জমি, বাড়ির গরুর গাভী বিক্রি করে নয় লক্ষ ত্রিশ হাজার টাকা জোগাড় করে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই প্রতারক সদস্য টাকা নিয়ে চাকরি প্রত্যাশী ওই দুই ছাত্রকে নিয়ে ঢাকায় যাবার উদ্দেশে দর্শনা বাজারে অবস্থান করছে। গোয়েন্দা পুলিশের সদস্যরা কৌশলে দর্শনা বাজার থেকে টাকা সহ ওই প্রতারক সদস্যকে আটক করে। এ সময় সাথে থাকা ওই দুই ছাত্রকেও উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এস আই খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত প্রতারক সদস্য শাহাজাহান এর আগেও প্রতারণার শিকার ওই দুই ছাত্রের পিতার কাছে থেকে চাকরি দেবার কথা বলে টাকা নেন। এবারও সে বাকি টাকা নিতে আসলে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরি দেয়ার নামে প্রতারণা টাকাসহ প্রতারক আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯