সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সাংবাদিকতার চাকরি ছেড়ে দেন। কিন্তু স্বামীর এমন দাবি মেনে নেননি ক্রাইম রিপোর্টার স্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ ২৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::স্বামীর দাবি ছিল বিনা প্রতিবাদে স্ত্রী যেন তার সাংবাদিকতার চাকরি ছেড়ে দেন। কিন্তু স্বামীর এমন দাবি মেনে নেননি ক্রাইম রিপোর্টার স্ত্রী। আর এই ‘অবাধ্যতা’র মাশুল দিতে হলো জীবন দিয়ে!
সোমবার স্বামীর হাতে খুন হলেন ২৭ বছর বয়সী এক পাকিস্তানি সাংবাদিক। মাত্র সাত মাস আগেই বিয়ে হয়েছিল এই দম্পতির। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সম্পর্কে চিড় ধরতে শুরু করে। এফআইআর-এ তেমনটাই উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা দোস্ত মহম্মদ জানিয়েছেন, নিহত সাংবাদিক উরুজ ইকবাল একটি উর্দু সংবাদপত্রে কাজ করতেন। মধ্য লাহোরের কিলা গুজ্জার সিংয়ের কাছে সংবাদপত্রের দপ্তরে ঢোকার সময়ই তার স্বামী দিলাওয়র আলি উরুজকে মাথায় গুলি করে হত্যা করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তিনি আরও জানান, উরুজের ভাই ইয়াসির ইকবালের অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে।

এফআইআর-এ ইয়াসির জানিয়েছেন, সাত মাস আগে ভালোবেসেই আলিকে বিয়ে করেন তার বোন। কিন্তু বিয়ের পর থেকেই সাংসারিক নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে সম্পর্ক তিক্ত হতে থাকে। সেই সঙ্গে চাকরি ছাড়ার চাপও সৃষ্টি করা হয়। ইয়াসিরের অভিযোগ তার বোনকে শারীরিক অত্যাচারও করতেন আলি। স্বামীর সঙ্গে সম্পর্ক তিক্ত হওয়ার পর থেকে অফিসভবনেই একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন ক্রাইম রিপোর্টার উরুজ। সিসিটিভি ফুটেজ ফরেন্সিক অ্যানালিসিসের জন্যে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকতার চাকরি ছেড়ে দেন। কিন্তু স্বামীর এমন দাবি মেনে নেননি ক্রাইম রিপোর্টার স্ত্রী।

আপডেট সময় : ০৯:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯