সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

পুলিশের ধাওয়া খেয়ে রাস্তা থেকে পালালেন বিএনপি নেতাকর্মী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের মূল ফটকে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা খালেদার মুক্তির দাবি জানান। পরে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তা থেকে সরে যান তারা।
এসময় পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীদের মধ্য থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে তাদের ছত্রবঙ্গ করে দেয় পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার কিছুক্ষণ আগে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মূল ফটকে জড়ো হন। প্রধান বিচারপতি যেখানে বিচার কাজ পরিচালনা করেন তার সামনের মূল রাস্তায় বসে যান তারা। এসময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি চেয়ে স্লোগান দেয়া শুরু করেন।

সুপ্রিম কোর্টের নিরাপত্তায় কোর্ট এলাকায় পুলিশ নিয়োজিত রয়েছে। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা যেন কোর্টের ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য কোর্টের সকল গেটে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন। তাদের অবস্থানের কারণে কদম ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সড়কে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের ধাওয়া খেয়ে রাস্তা থেকে পালালেন বিএনপি নেতাকর্মী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯