সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন গুলিবিনিময়ে একজন নিহত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স::রাজধানীর খিলক্ষেতে একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কথিত গুলিবিনিময়ে একজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে খিলক্ষেতে স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব। এতে একটি ওয়ান শুটারগান, দুটি শর্টগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের কথাও জানানো হয়েছে।
নিহতের নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র‌্যাব বলছে, তিনি একই সঙ্গে মাদক ও অস্ত্র ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ জানতে পারে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ী খিলক্ষেত স্বদেশ প্রোপার্টি এলাকায় অবস্থান করছে। ওই খবরে র‌্যাব-১ এর একটি দল সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। র‌্যাব-১ সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে এক র‌্যাব সদস্যসহ দুজনকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে র‌্যাব-১ সদস্য সিপাহী রাসেলকে প্রাথমিক চিকিৎসা শেষে ঝুঁকিমুক্ত উল্লেখ করে ছাড়পত্র দেয়া হয়। তবে মাদক ব্যবসায়ী মন্টুকে মৃত ঘোষণ করেন কর্তব্যরত চিকিৎসক।

‘পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত মিজানুর রহমান মিন্টু দীর্ঘদিন যাবত মাদক এ অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মাদক, দুইটি অস্ত্র ও একটি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে’,- বলছিলেন এএসপি কামরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‌্যাপিড অ্যাকশন গুলিবিনিময়ে একজন নিহত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯