সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

পায়ুপথ দিয়ে ৪৫৫ পিস ইয়াবা পাচারের সময় আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ ২৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::কিশোরগঞ্জে পেটে করে ৪৫৫ পিস ইয়াবা পাচারের সময় পারভীন বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।

ওই নারীকে আটকের পর চিকিৎসকের সহযোগিতা নিয়ে পায়ুপথ দিয়ে এ সব ইয়াবা বের করা হয়।

শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ শহরের রেলস্টেশন এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়।

পারভীন বেগম জেলার কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা গ্রামের মো. সজল মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প জানায়, ইয়াবা পাচারকারী পারভীন বেগমকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে তার পেটের ভেতরে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে চিকিৎসকের পরামর্শে তার পেটের ভেতরে থাকা ৪৫৫ পিস ইয়াবা পায়ুপথ দিয়ে বের করে আনা হয়।

লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, সম্প্রতি মাদক ব্যবসায়ীরা নিরাপদ পাচারকারী হিসেবে নারীদেরকে ব্যবহার শুরু করেছে। আর এদের একজন পারভীন বেগম কুমিল্লা থেকে পেটের ভেতরে করে ইয়াবা বহন করে কিশোরগঞ্জ আসছে এমন তথ্যে তাকে আটকের জন্য শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকায় র‌্যাব অভিযান চালায়।

আটকের পর র‌্যাবের জিজ্ঞাসাবাদে পারভীন বেগম ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় পারভীন আক্তারের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করার কথা নিশ্চিত করেছেন অধিনায়ক এম শোভন খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পায়ুপথ দিয়ে ৪৫৫ পিস ইয়াবা পাচারের সময় আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:১৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯