সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

৭৪ হাজার ৪০০ ইউএস ডলারসহ এক যাত্রীকে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ ৩০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৪ হাজার ৪০০ ইউএস ডলারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিমানবন্দরের একটি টিম। রোববার (২৪ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।
ওই যাত্রীর নাম মো. মাহবুবর রহমান বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহীদুল ইসলাম জানান, চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে কর্তব্যরত গোয়েন্দা কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। রোববার রাতে হেভি লাগেজ গেট নম্বর-৪ এলাকায় নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত ১১টার দিকে মালিন্দো এয়ারলাইন্সের (কুয়ালালামপুরগামী ফ্লাইট নম্বর-ওডি১৬১) যাত্রী মো. মাহবুবর রহমান গেট দিয়ে প্রবেশের সময় গোয়েন্দা টিম তাকে চ্যালেঞ্জ করে। পরে তল্লাশি চালিয়ে তার হাতের ট্রলি ব্যাগ থেকে ৬৩ লাখ ৯ হাজার ১২০ টাকা সমমূল্যের ৭৪ হাজার ৪০০ ইউএস ডলার জব্দ করা হয়।

বৈদেশিক মুদ্রা বহনকারী যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা মহাপরিচালক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৭৪ হাজার ৪০০ ইউএস ডলারসহ এক যাত্রীকে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:৫৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯