সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বরিশালে এক ছাত্রী দুই বখাটের উত্যক্তের পর হুমকির মুখে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে মামলা দায়ের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯ ৩২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী দুই বখাটের উত্যক্তের পর হুমকির মুখে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওই দুই বখাটেকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী থানার এসআই বাবুল হোসেন সাংবাদিকদের জানান, গৌরনদী উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে নানাভাবে উত্যক্ত করতেন নাঈম হোসেন (২২)। তিনি স্কুলের সামনে ওয়াজেদিয়া সুপার মার্কেটে মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করেন।

স্কুলছাত্রীর মা অভিযোগ করেন, শনিবার (২৩ নভেম্বর) স্কুল ছুটির পর তার মেয়ে নাঈমের দোকানের সামনে দিয়ে বাড়ি ফেরার সময় প্রেমের প্রস্তাব দেয় বখাটে নাঈম। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নাঈম তার মেয়েকে যৌন হয়রানিসহ নানাধরনের ভয়ভীতি দেখায়। রোববার (২৪ নভেম্বর) সকালে সে স্কুলে যাওয়ার সময় বখাটে নাঈমের সহযোগী মেহেদী হাসান মেয়েটিকে নাঈমের কথা শুনতে বলে। কথা না শুনলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়।

স্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস সাংবাদিকদের জানান,স্কুলছাত্রী কাঁদতে কাঁদতে তার কক্ষে উপস্থিত হয়ে বিষয়টি খুলে বলে। পরবর্তী কালে ওই ছাত্রীর অভিভাবকরা উপস্থিত হয়ে গৌরনদী মডেল থানা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে থানা পুলিশ স্কুলে উপস্থিত হয়ে স্কুলছাত্রীসহ তার অভিভাবকদের থানায় নিয়ে যায়। কিন্তু তার আগেই বখাটেদের আতঙ্কে স্কুলছাত্রী অজ্ঞান হয়ে পড়লে তৎক্ষণাৎ তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে এক ছাত্রী দুই বখাটের উত্যক্তের পর হুমকির মুখে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে মামলা দায়ের।

আপডেট সময় : ১০:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯