সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ ২৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম ডেস্ক::রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম রেহানা (৪০)।

এ ঘটনায় তার স্বামী ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ।

রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি গণমাধ্যমকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেহানা তার স্বামী সন্তানদের নিয়ে আমলিরটেক এলাকার একটি বস্তিতে বসবাস করতেন। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে স্বামী তার স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে রাতে তারা ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে রেহানার মৃত্যুর খবর পেয়ে ওই বস্তিতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তার গলায় দাগ ও নাকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মারধরের পর তিনি কি আত্মহত্যা করেছেন, না-কি স্বামীর মারধরে তার মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৪৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯