সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ ৩২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম ডেস্ক::বরিশাল ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অভয় দাস (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার হোটেল ধানসিঁড়ির সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে। মৃত অভয় দাস ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল বিভাগের ১ম সেমিস্টারের ছাত্র ও গৌরনদীর সরিকল এলাকার সজল দাসের ছেলে। তবে অভয় নগরীর শেরে বাংলা সড়ক এলাকায় মেসে থেকে পড়াশুনা করতো ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অপসোনিন ঔষধ কোম্পানীর একটি ট্রাক নথুল্লাবাদ থেকে সিএন্ডবি রোডের দিকে যাওয়ার সময় অভয় দাসের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অভয় দাস গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা অভয় দাস উদ্ধার করে বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

দূর্ঘটনান সত্যতা স্বীকার করে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, অপসোনিন কোম্পানীর একটি ট্রাক অভয় দাসের সাথে থাকা মোটরসাইকেলটিকে চাপা দেয়।এই ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯