সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ভুয়া (পিবিআই) এর সদস্য পরিচয় দিয়ে ইয়াবাসহ আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ২১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ডিবি পরিচয়ে যশোর শহরের খড়কী এলাকায় দুই ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে গণপিটুনির শিকার সেই মারুফ হোসেনকে (৩৮) এবার ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। এবার তিনি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্য পরিচয় দিয়েছিলেন।
পুলিশ জানায়, শনিবার সকালে যশোর রেল স্টেশন এলাকার আবাসিক হোটেল নিঝুমের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আটক মারুফ হোসেন ঝিকরগাছার উপজেলার মাগুরা ইউনিয়নের অমৃতবাজার গ্রামের আনসার আলীর ছেলে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আফম মনিরুজ্জামান জানিয়েছেন, শনিবার সকালে গোপন সূত্রে তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে হোটেল নিঝুঁমের সামনে থেকে মারুফকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এর আগে তিনি হোটেলে ছিলেন। হোটেলে রেখে যাওয়া দরকারি জিনিসপত্র শনিবার সকালে নিতে গিয়েছিলেন তিনি।

মনিরুজ্জামান আরো জানান, এর আগে গত ৩১ অক্টোবর রাতে শহরের খড়কী এলাকার একটি বাড়িতে দুই ভাইকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে গণপিটুনির শিকার হন মারুফ। এই ঘটনায় একটি মামলা হলে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে ফের হোটেল নিঝুম এলাকায় যান ইয়াবা নিয়ে। তাকে আটক করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে ওই এলাকার একটি সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে সে নিঝুঁম এলাকায় পিবিআই এর সদস্য বলে পরিচয় দেন মানুষের কাছে। তাকে দেখে সন্দেহ হলে এলাকার লোকজন পুলিশকে সংবাদ দেয়।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাত ১১টার দিকে মারুফ ও তার সহযোগী আব্দুল কাদের শহরের খড়কী বামনপাড়ার মৃত মাহফুজুর রহমানের বাড়িতে যায়। এরপর তার দুই ছেলে শিপন ও রিপনের কাছে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। বলা হয় তোমাদের কাছে অস্ত্র আছে। এই বলে আব্দুল কাদের পাশের একটি বিচালী গাঁদা থেকে একটি ওয়ান স্যুটারগান বের করে নিয়ে আসে। বলে এখই তোমাদের ধরে নিয়ে যাব। আটক হতে আর মামলায় না পড়তে এখনই যা করার করতে হবে। তারা ঘুষ চেয়ে বসে। সে সময় শিপন ও রিপনের চাচাতো ভাই মাহবুব সেখানে যান এবং মারুফকে তার পরিচয় জিজ্ঞাসা করে। সে সময় অপ্রাসঙ্গিক কথা শুনে তাদের সন্দেহ হয়। পরে সেখান থেকে ওয়ান স্যুটারগান নিয়ে আব্দুল কাদের সটকে পড়লেও মারুফকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া (পিবিআই) এর সদস্য পরিচয় দিয়ে ইয়াবাসহ আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯