সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স: বরিশাল নগরীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
শনিবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল নগরীর সদররোড অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সমাবেশকে কেন্দ্র করে সকাল ৯টার পর থেকেই দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। সভামঞ্চে নেতারা বক্তব্য দিতে শুরু করলে নিজ নিজ নেতার পক্ষে দাপট দেখাতে অনুসারী কর্মীরা স্লোগান দিতে থাকে। এসময় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে পুরো সমাবেশস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বক্তব্য রাখার সময় তার অনুসারী সরকারি বরিশাল কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ আকনের নেতৃত্বে স্লোগান দেয়া হচ্ছিল। এসময় হামলা করে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুর অনুসারীরা। মিঠু মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের অনুসারী।

বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, ছোট জায়গায় অনেক নেতাকর্মীর সমাগম ঘটেছিল। এ কারণে ধাক্কাধাক্কি হয়ে থাকতে পারে। তবে হাতাহাতির ঘটনা তার চেখে পড়েনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির।

আপডেট সময় : ০৪:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯