সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

ঘুষকাণ্ডে এবার বরিশাল জেলা দায়রা জজ আদালত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম ডেস্ক’::ঘুষকাণ্ডে এবার বরিশাল বিচারপ্রার্থীদের কাছ থেকে ঘুষ গ্রহণ অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তাদারের সহকারি রেখা রাণী দাসকে সাময়িকভাবে বরখাস্ত করার পর এবার বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আবদুল কাদেরকে একই অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেন।
বিষয়টি শুক্রবার আজকের ক্রাইম নিউজ নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবদুল গফফার খান। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আবদুল কাদেরের কাছে বিচারপ্রার্থীরা মামলা সংক্রান্ত কোনো কাগজ অথবা সই মোহর আনতে গেলে তিনি উৎকোচ দাবি করতেন। উৎকোচ না দিলে তিনি বিচার প্রার্থীদের কোনো কাজ করে দিতেন না। এমন অভিযোগ পেয়েই জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম তাঁকে সাময়িক বরখাস্ত করেন।

এর আগে ১৭ নভেম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেরেস্তাদারের সহকারী রেখা রানী দাসকে একই অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করেন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম মাহবুবুর রহমান।

সম্প্রতি একটি মামলায় জামিন পাওয়া ঝালকাঠির নলছিটি উপজেলার মনির হোসেন নামে এক ব্যক্তি জামিন আদেশের সই মোহর আনতে যান রেখা রাণী দাসের কাছে। রেখা টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় মনির হোসেনকে সই মোহর দেননি রেখা। ওই ঘটনার ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষকাণ্ডে এবার বরিশাল জেলা দায়রা জজ আদালত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯