সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মেয়েকে ব্ল্যাকমেইল করার প্রতিবাদ করতে গিয়ে বাবা খুন হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::যশোরে মেয়েকে ব্ল্যাকমেইল করার প্রতিবাদ করতে গিয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক বাবা খুন হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) সকালে যশোর উপশহরের ৬ নম্বর সেক্টর সারথী মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক সারথী মিল এলাকার বাসিন্দা ও নৈশ প্রহরী। এ ঘটনায় পুলিশ হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে।

এলাকাবাসী জানায়, প্রায় তিন মাস আগে সারথী মিল এলাকার ইলেক্ট্রিশিয়ান হোসেন গোপনে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের বিবাহিত মেয়ের গোসলের ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়ে যায়।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রাজ্জাক এর প্রতিবাদ করতে গেলে হোসেন তার বুকে লাথি মারে। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাজ্জাকের মরদেহ উদ্ধার এবং হোসেনকে আটক করে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। যে ভিডিওর কথা বলা হচ্ছে সেটির অনুসন্ধান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়েকে ব্ল্যাকমেইল করার প্রতিবাদ করতে গিয়ে বাবা খুন হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৩৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯