র্যাব-৮ এর অভিযানে০১ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০২:৪০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১৩৪ বার পড়া হয়েছে
র্যাব-৮ এর অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা হতে ০১ জন জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০ নভেম্বর ২০১৯ তারিখে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রঞ্জিতপুর এলাকা হতে ১৭.৩০ ঘটিকায় ০১ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করেঃ
ক। মোঃ ইব্রাহিম খলিল(৩১), থানা-আমতলী, জেলা-বরগুনা।
গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম খলিল’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে জেএমবি’র একজন সক্রিয় সদস্য। সে ঢাকাতে শিক্ষা জীবন শুরু সহ কামিল পর্যন্ত লেখাপড়া করে। ঢাকার একটি স্থানীয় মসজিদে ইমামতির মাধ্যমে তার কর্ম জীবন শুরু করে। সে পূর্বে গ্রেফতারকৃত শীর্ষ জেএমবি সদস্য মোঃ সুলতান নাসির উদ্দিন@নাসির, সাকিব@তারিক এর সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরগুনা সহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সে দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। বর্তমানে সে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে।
গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম খলিল এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তার অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।


























