সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম ডেস্ক::যশোরের ঝিকরগাছা উপজেলায় বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। গত ১২ নভেম্বরের এ ঘটনায় বুধবার (২০ নভেম্বর) রাতে ঝিকরগাছা থানায় অভিযোগ দেয়া হয়েছে। থানায় অভিযোগ দেয়ার পরই বিষয়টি জানাজানি হয়। নির্যাতনের শিকার রেহেনা পারভীন (৩৪) উপজেলার বায়সা গ্রামের বাসিন্দা।

অভিযোগ থেকে জানা যায়, ১২ নভেম্বর সকালে রেহেনা পারভীনের একটি ছাগল প্রতিবেশী রফিকুল ইসলামের বাড়িতে যায়। এ নিয়ে রফিকুলের স্ত্রী কমলা খাতুনের সঙ্গে রেহেনা ও তার বোন নূর জাহানের বিবাদ মারধরে রূপ নেয়।

একপর্যায়ে প্রতিবেশী তাইজুল ইসলাম, তার স্ত্রী শাহিনুর খাতুন, ছেলে জিয়াউর রহমান ও ছেলের স্ত্রী ফাইমা খাতুন, নূর বনী ওরফে নুরুন্নবীর স্ত্রী সুফিয়া খাতুন ও তার ছেলে শরিফুল ইসলাম, মফিজুর রহমানের স্ত্রী আমেনা খাতুন, শরিফুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন, মফিজুর রহমানের ছেলে রেজাউল ইসলামসহ কয়েকজন রেহেনা পারভীনকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মরপিট করেন।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, ওই দিনই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে রেহেনা পারভীনকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেয়ায় মীমাংসা করা সম্ভব হয়নি।

রেহেনা পারভীনের ছোট ভাই এমএম নবী বলেন, আমার বড় ভাই গোলাম মোস্তফার সঙ্গে জমাজমি ও টাকা পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে তারই ইন্ধনে বোনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেছে তারা। এ ঘটনায় ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের ওসি মোশারফ হোসেন বলেন, বুধবার রাতে অভিযোগটি হাতে পেয়েছি। নির্যাতনকারীর মধ্যে রেহেনার বড় ভাই ও ভাবি রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়িতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:২৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯