সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

নিখোঁজ হওয়া হৃদয় আহমেদ (২৫) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল। বরিশালের দুর্গাসাগর দীঘিতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া হৃদয় আহমেদ (২৫) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ২০ নভেম্বর ) দুপুর সাড়ে ১২ টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার ওই দীঘিতে নিখোঁজ হওয়া হৃদয় কে সাড়ে ৯ ঘন্টার তল্লাশি শেষে রাত পৌনে ৯ টার দিকে দিঘীর মধ্যবর্তী টিলার কাছে তারঁ মরদেহ উদ্ধার করা হয়। মৃত হৃদয় ঢাকার আহসানউল্ল্যাহ ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার শাহ আলমের ছেলে ।

মৃত হৃদয়ের স্বজনরা জানান, হৃদয় মঙ্গলবার ( ১৯ নভেম্বর ) ঢাকা থেকে বরিশালে তার নিজ বাড়িতে আসে। বুধবার দুপুরে বন্ধু ও বান্ধবীদের সাথে দূর্গাসাগরে ঘুরতে যায়। পরে তারঁ বন্ধু হৃদয় খান দুপুরে দিকে ফোন দিয়ে বলে হৃদয় সাতাঁর কাটতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এরপর পরিবার ও স্বজনরা সবাই দূর্গা সাগরে ছুটে যায়।
নিখোঁজ হৃদয়ের বন্ধু হৃদয় খান জানান, তারা দু’বন্ধু মিলে তাদের বান্ধবী ও কলেজছাত্রী রাকিনকে নিয়ে দুর্গাসাগর দীঘি এলাকায় ঘুরতে আসেন।

আড্ডার এক সময় হৃদয় খাবার খাওয়ার বাজি ধরে যে, সে সাঁতার কেটে দীঘির মাঝখানের টিলার কাছে যাবে । আবার সাঁতরে সেখান থেকে ফিরে আসবে। আর এ কাজ করতে পারলে সবাই মিলে তাকে খাওয়াতে হবে। এরপর জামা-কাপড় পাল্টে হৃদয় দীঘির দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে সাঁতরে যায়। টিলার কাছাকাছি গিয়ে হৃদয় বন্ধুদের উদ্দেশ্যে হাতও নাড়ায়। আর এর কিছুক্ষণ পর তার কোনো খোঁজ না পেয়ে বন্ধুরা বিষয়টি দীঘি পরিচালনা কর্তৃপক্ষ ও এয়ারপোর্ট থানা পুলিশ অবহিত করে।

বুধবার রাতে ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাহিদ বিন আলম জানান, নিখোঁজের প্রায সাড়ে ৯ ঘন্টার পর হৃদয়ের মরদেহ উদ্ধার করা । সুরতহাল করার পর পরিবারের মতামত শেষে হৃদয়ের মরদেহ তার পরিবাবের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিখোঁজ হওয়া হৃদয় আহমেদ (২৫) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯