সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

কভার্ডভ্যান চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের দু’জন নিহত হয়েছে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে কভার্ডভ্যান চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এর পরই বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে সড়কটি আধঘন্টা অবরোধ করে রাখে।
দূর্ঘনটনায় নিহত হন কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের মৃত আয়েন উদ্দিন সিকদারের ছেলে আব্দুল মান্নান সিকদার (৬০)। তিনি পেশায় ভ্যান চালক। আরেকজন ওই ভ্যানের যাত্রী সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোতালেব সরদারের ছেলে রাজমিস্ত্রী মঞ্জুর সরদার (৩৮)। এসময় ভ্যানযাত্রী মঞ্জুর সরদারের ছেলে হৃদয় সরদার (১৫) আহত হয়।
গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীগামী প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যান ডুমদিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী মঞ্জুর সরদার নিহত হয়।
হাসপাতালে নেওয়ার পর ভ্যান চালক আব্দুল মান্নান মারা যান। মঞ্জুরের ছেলে হৃদয়কে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। মঞ্জুর ও তার ছেলে রাজমিস্ত্রীর কাজ করার জন্য ভ্যানে করে গোপালগঞ্জের পুলিশ লাইন এলাকায় যাচ্ছিলেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান খান সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ স্থানীয়দের সাথে কথা বললে তারা অবরোধ তুলে নেন। ঘাতক কাভার্ড ভ্যানটি বিজয়পাশা থেকে আটক করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কভার্ডভ্যান চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের দু’জন নিহত হয়েছে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯