সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

র‌্যাব অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

তিনি জানান, বুধবার (২০ নভেম্বর) রাতে দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি ও ২টি চাপাতি। আটককৃতরা হলেন- জসিমউদ্দিন (২৮), ইব্রাহীম (২৫) ও মহিউদ্দিন (১৮)।

র‌্যাব জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সমকামী গ্রুপের সক্রিয় সদস্য। তারা ফেসবুকে বিভিন্ন ভূয়া আইডি ও সমকামী গ্রুপ খুলে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকে। পোস্টগুলোতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সী নারী পুরুষরা বিভিন্ন সময়ে সাড়া দেয় আর তারপর তাদের নারায়ণগঞ্জে ডেকে এনে অস্ত্রের মুখে জিম্মি করে সুকৌশলে সর্বস্ব লুটে নেয় তারা। এদের জিম্মি রেখে পরিবারের কাছে বিকাশের মাধ্যমে টাকাও আদায় করেন তারা। তবে ভুক্তভোগীরা বেশিরভাগ সময়ে লজ্জায় আইনের আশ্রয় নেওয়া থেকে বিরত থাকে।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তাদের মূলহোতা সিদ্ধিরগঞ্জের সুফিয়ান নামে এক সন্ত্রাসী, তাকে ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯