সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ফেনীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লবণ নিয়ে গুজব প্রতিহত করতে ফেনীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে ফেনীর বড় বাজারে এ অভিযান চালানো হয়।

এ সময় ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে গুজব ছড়ানোর দায়ে ইসলামপুর রোডের হক ট্রেডার্সের লবণ ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও মোল্লা এন্টারপ্রাইজের জালাল উদ্দিনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রেতাদের কোনো রকম হুজুগে পরিস্থিতি সৃষ্টি না করার জন্য সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অপরদিকে একইদিন সন্ধ্যায় বেশি দামে লবণ বিক্রি করার দায়ে সোনগাজীর বখতারমুন্সী বাজারে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অজিত দেব বেশি দামে লবণ বিক্রি করায় বাজারের ব্যবসায়ী নিতাই চন্দ্র সেনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

জেলার দাগনভূঞা উপজেলার বাজারে লবণ নিয়ে গুজব ছড়ানোর সময় হাতনাতে এক যুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সুজন চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেনীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।

আপডেট সময় : ০৪:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯