সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে বাসায় এনে ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৩) রাজধানীর ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার একটি বাসায় এনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। যার জেরে অভিযুক্ত ধর্ষক আল আমিনকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে অভিযুক্ত ওই ধর্ষককে গ্রেফতার করা হয়। এছাড়া ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ধর্ষণের শিকার ওই তরুণীর বাড়ি চট্টগ্রামে। সেখানেই তিনি একটি গার্মেন্টসে চাকরি করতেন। গত ১৪ নভেম্বর তার পূর্বপরিচিত আল আমিন তাকে চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসে।

‘এরপর ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার মনু মিয়া মার্কেটের পাশে একটি ভাড়া বাসায় এনে উঠায় ওই তরুণীকে। সেই বাসাতেই বিভিন্ন প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত আল আমিন। পরে মঙ্গলবার ওই তরুণী থানায় গিয়ে আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে।’

তিনি আরও বলেন, মঙ্গলবার আল আমিনকে গ্রেফতার করা হয়। আর তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে বাসায় এনে ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯