সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

দুর্গাসাগর দিঘি সাঁতরে পাড়ি দিতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘি সাঁতরে পাড়ি দিতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। দক্ষিণপ্রাপ্ত থেকে নেমে কিছুটা পথ অতিক্রম করে পানিতে ডুব দেওয়ার পর হৃদয় হোসেন (২৫) নামের ওই যুবককে আর পাওয়া যাচ্ছে না। বুধবার বেলা ১২টার এই ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশের টিম তার সন্ধ্যানে দিঘিতে উদ্ধার অভিযান শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- বরিশাল শহরের কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা পুলিশের সুবেদার শাহ আলমের ছেলে হৃদয় হোসেন বুধবার সকালে বন্ধুদের নিয়ে দুর্গাসাগরে ঘুরতে যান। সেখানে ঘোরাঘুরির একপর্যায়ে বন্ধুদের সাথে ২০০ টাকা বাজি ধরে দিঘির মধ্যে অবস্থিত দ্বীপে যাওয়ার চ্যালেঞ্জ করেন। এবং সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে দিঘির দক্ষিণপ্রান্ত থেকে পানিতে নামেন। কিন্তু কিছুটা পথ অতিক্রম করে পানিতে ডুব দেওয়ার পরে পুলিশপুত্র আর ওঠেননি। পরে দিঘির চারপাশে অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে বন্ধুরা সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশে খবর দেয়।

পুলিশের একটি টিম সেখানে গিয়ে নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরিদলও দুর্গাসাগর দিঘিতে উদ্ধার অভিযানে নামে। কিন্তু সেখানে বেশ কয়েক ঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ যুবকের সন্ধ্যান পাওয়া যায়নি।

বিকেল সাড়ে ৩টায় এই তথ্য নিশ্চিত করে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, যুবককে জীবিত বা মৃত উদ্ধার না করতে পারা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্গাসাগর দিঘি সাঁতরে পাড়ি দিতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯