সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

চিকিৎসা অবহেলা সইতে না পেরে এক রোগী আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জেসমিন খাতুন (২৭) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। চিকিৎসা অবহেলা সইতে না পেরে মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়েন তিনি।

নিহত জেসমিন খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে আসাদুল ইসলামের স্ত্রী। জন্ডিসে আক্রান্ত জেসমিনকে গত ১৩ নভেম্বর রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

স্বজনদের দাবি- হাসপাতালের চিকিৎসা অবহেলায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জেসমিন। আর এ কারণেই তিনি আত্মহত্যা করেছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- নিহত জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে পরে মরদেহ নিয়ে যান স্বজনরা। এনিয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, নিহত জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণেই তিনি গভীর রাতে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়েছেন। চিকিৎসায় অবহেলার অভিযোগ সঠিক নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকিৎসা অবহেলা সইতে না পেরে এক রোগী আত্মহত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯