সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার । আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ ১১১ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের এনসার সরদারের নববিবাহিতা ছেলে রবিউল সরদার (২২) পরিবারের সাথে ঝগড়া করে সোমবার রাতে ঘরের পাশে গাব গাছের সাথে গামছা দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন মঙ্গলবার সকালে দেখে পুলিশকে সংবাদ দিলে এসআই তৈয়বুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবার থেকে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।


























