সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুষ দাবির ভিডিও ভাইরাল হওয়ার পর বরিশাল দ্রুত বিচার আদালতের সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার ঘুষ চাওয়ার ভিডিওটি ভাইরাল হলে তা গণমাধ্যমে প্রকাশিত হয়। শুক্রবার ও শনিবার আদালত বন্ধ থাকায় তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সাপ্তাহিক ছুটির পর রবিবার (১৭ নভেম্বর) আদালত খুললে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

সরকারি কৌঁসুলি আইনজীবী একেএম জাহাঙ্গীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঝালকাঠীর নলছিটির বাসিন্দা মনির হোসেন সম্প্রতি একটি মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে জামিন আদেশের (বেলবন্ড) নকল কপি তোলার জন্য নিয়ম অনুযায়ী কোর্ট ফিসহ আবেদন করেন। এরপর সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে নকল জামিন আদেশ পাওয়ার জন্য যোগাযোগ করলে সেরেস্তা সহকারী রেখা রানী দাস তার কাছে এক হাজার টাকা দাবি করেন। কিন্তু মনির টাকা দিতে অপারগতা প্রকাশ করে বিষয়টি তার মোবাইলে ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন।

গত শুক্রবার বিকালে একটি ওয়েবসাইটে রেখার ঘুষ দাবির ৬ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিও প্রকাশিত হয়। রেখা গত চার দলীয় জোট সরকারের সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অফিস সহায়ক (পিওন) পদে চাকরিতে যোগ দেন। পরে দুই দফায় পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে প্রসেস সার্ভার ও সেরেস্তা সহকারী হন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯