সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

সিজারের পর পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
রংপুরে সিজারের পর পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই দেয়ায় নাছিমা বেগম (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এর আগে গত ৫ নভেম্বর নগরীর ধাপ এলাকার রোজ হাসপাতালে ওই প্রসূতির সিজার করেন সেখানকার চিকিৎসক। নিহত নাছিমা নগরীর ৩২ নং ওয়ার্ডের তালুক তামপাট তেলীপাড়া এলাকার রাশেদুলের স্ত্রী।

নাছিমার স্বজনদের অভিযোগ, গত ৫ নভেম্বর সদর উপজেলার ধাপ এলাকায় অবস্থিত রোজ হাসপাতালে প্রসূতি নাছিমা বেগমকে ভর্তি করা হয়। সেখানে সিজারে সন্তান জন্ম দেন নাছিমা। তবে রিলিজের পর পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে শনিবার (১৬ নভেম্বর) রংপুর মেডিকেলে ভর্তি হন নাছিমা। সেখানে পুনরায় অস্ত্রোপচার করা হলে তার পেট থেকে গজ-ব্যান্ডেজ বের হয়। একপর্যায়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মারা যান নাছিমা।

তবে প্রসূতির পেটে গজ-ব্যান্ডেজ রাখার বিষয়টি অস্বীকার করেছে রোজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোজ হাসপাতালের ম্যানেজার মোবারক হোসেন মিলন বলেন, রোগীর পেটে গজ রাখা হয়নি। এর চেয়ে আর বেশি কথা বলতে রাজি হননি তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিজারের পর পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৪৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯