সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ঝালকাঠি জেলা পরিষদের জমি ইজারা নিয়ে গণশুনানি, অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা বিষখালী নদীতে মৎস্য অভিযান, আটক ৫ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনের কারাদণ্ড অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আজ সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

রিফায়েতপুর ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন (৪৯) ও তার সন্তান রাজ (৯) কে গতরাতে কে বা কারা শ্বাসরোধ করে হত্যা শেষে দুই কক্ষে তাদের লাশ ফেলে রেখে যায়। সকালে নিহতদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত মা ও ছেলের মরদেহ উদ্ধার করে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান হত্যকাণ্ডের বিষয়ে জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। দুই কক্ষে মা ও ছেলের লাশ পড়ে রয়েছে। এ মূহুর্তে কিছু বলা যাচ্ছে না।

নিহত ছানোয়ারা খাতুন পার্শ্ববর্তী জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৪৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯