সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

সমাপনী ( পিইসি) পরীক্ষার প্রথম দিনে কিশোরগঞ্জে ট্রাকচাপায়. এক পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ ২৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম ডেস্ক::
প্রাথমিক শিক্ষা সমাপনী ( পিইসি) পরীক্ষার প্রথম দিনে কিশোরগঞ্জে ট্রাকচাপায় লাজুক আক্তার (১১) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চরমারিয়া এলাকায় এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। লাজুক ওই উপজেলার মারিয়া গ্রামের ইমরান মিয়ার মেয়ে ও মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থী। বিয়য়টি বিডি বুলেটিন.কম কে নিশ্চিত করেছেন.কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মিজানুর রহমান। এসময় তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোরবার দুপুরে পিইসি পরীক্ষা শেষে অটোরিকশায় করে লাজুক আক্তারসহ আটজন পরীক্ষার্থী বাড়ি যাচ্ছিল। পথে চরমারিয়া এলাকায় তাদের মধ্যে ছয়জন একটি দোকানে নেমে যায়। এসময় হঠাৎ অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লাজুকের মৃত্যু হয় এবং আহত অপর একজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমাপনী ( পিইসি) পরীক্ষার প্রথম দিনে কিশোরগঞ্জে ট্রাকচাপায়. এক পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৩:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯