সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

র‌্যাব-৮’র অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল. ৯ লক্ষাধিক টাকা উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বানারীপাড়া প্রতিনিধি::বানারীপাড়ায় র‌্যাব-৮’র অভিযানে বিমল নামের এক নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবসায়ীকে ৬০ হাজার মিটার জাল সহ আটক করে ভ্রাম্যমান আদালতে এক বছরের সাজা প্রদান করা হয়েছে।এসময় অপর শীর্ষ কারেন্ট জাল ব্যবসায়ী রিয়াজ খানের বাসা থেকে ৯ লক্ষাধিক টাকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। রোববার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ও বরিশাল র‌্যাব-৮’র এএসপি মুকুর চাকমার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে বিমলের পৌর শহরের ২ নং ওয়ার্ডের ভাড়াটিয়া বাসা থেকে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।এসময় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ভ্রাম্যমান আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে বানারীপাড়ার শীর্ষ কারেন্ট জাল ব্যবসায়ী রিয়াজ খানের পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাড়িতে অভিযান চালানো হয়।তার বাসা থেকে এসময় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও অসংখ্য সিগারেটের প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা ৯ লাখ ৮ হাজার ৯০ টাকা জব্দ করা হয়।বাসার অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযানের টের পেয়ে সুচতুর রিয়াজ খান আগেই বাসা থেকে সটকে পড়ে। তবে তার তৃতীয় স্ত্রী সাদিয়া আক্তার উপস্থিত ছিলেন। পরে দুই বাসা থেকে জব্দকৃত প্রায় ১ লাখ মিটার কারেন্ট পুড়িয়ে বিনষ্ট ও জব্দকৃত টাকা থানা পুলিশের জিম্মায় রাখা হয়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ইউনুস মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব-৮’র অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল. ৯ লক্ষাধিক টাকা উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০১৯