১২ ডিসেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
কাভার্ডভ্যান চাপায় হাফেজ মিয়া নামে আট

কাভার্ডভ্যান চাপায় হাফেজ মিয়া নামে আট

অনলাইন ডেস্ক:

রাজধানীর শাহআলী থানাধীন হাজি রোড ঝিলপাড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় হাফেজ মিয়া নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে।

রোববার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলেই মারা যাওয়া হাফেজ মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে শাহআলী থানা পুলিশ।

হাফেজ তার মা পাখি বেগমের সঙ্গে ঝিলপাড় বস্তিতেই থাকতো। বাবা হানিফ মিয়া পেশাগত কারণে থাকেন চট্টগ্রামে। তাদের বাড়ি ভোলায়।

শাহআলী থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদি হাসান জানান, সকাল সোয়া ১০টার দিকে রাস্তা পারাপারের সময় একটি কাভার্ডভ্যান হাফেজকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শাহআলী থানা পুলিশ৷

ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও পালিয়ে যায় চালক। তাকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে পলাতক কাভার্ডভ্যান চালকের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

মেহেদি হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা আসার পর মামলা করা হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019