সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

প্রতিবাদ করতে গিয়ে রাজাপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হামলার শিকার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::ঝালকাঠির রাজাপুরের পাড় গোপালপুর গ্রামের চকিদারবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে ঝড়ে ছিড়ে পড়া তার মেরামত করতে গিয়ে বখাটে উচ্ছৃখল কয়েক যুবকের হামলায় ৩ লাইনম্যান আহত হয়েছে। এ সময় হামলাকারীরা বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মালপত্র লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে রাজাপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জলিল উদ্দিন হাওলাদার হামলার শিকার হয়েছেন। আহতদের মধ্যে ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জলিল উদ্দিন হাওলাদার ও পল্লী বিদ্যুতের ঠিকাদারের লাইনম্যান মেহেদি হাসান (২৬) রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। এ ঘটনায় রাজাপুর পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান আকরাম আলী ও টমটম চালক আল আমিন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজাপুর থানায় এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও আহতদের অভিযোগে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাড় গোপালপুর গ্রামের চকিদারবাড়ি এলাকায় ঝড়ে ছিড়ে পড়া তাঁর মেরামত করে লাইন চালু করলে একটি ছেঁড়া তারে ফায়ার দেয়। তখন দ্রুত লাইন বন্ধ করে পল্লী বিদ্যুতের পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান আকরামের নেতৃত্বে ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথেই তাদের উপরে পূর্ব পরিকল্পিতভাবে আলতাফ চকিদারের ছেলে উচ্ছৃখল বখাটে চাঁন মিয়া (২৪), ফরিদ হোসেন (২৮), সদর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর নুরুনাহার আক্তার নিরুর ছেলে উচ্ছৃখল ও বখাটে জসিম মোল্লা (৩৩), আব্দুল মালেক কলেজের শিক্ষক সোহাগ মোল্লা, টিপু মোল্লা ও মন্টুর ছেলে অপু মোল্লাসহ ১৫/২০ জন মিলে হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের যন্ত্রপাতি ও মালপত্র লুটপাটে নেয়। আ’লীগ নেতা জলিল উদ্দিন হাওলাদার অভিযোগ করেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম, চাদাবাজি, নিরীহ লোকজনকে মারধর ও হয়রানি করে আসছিলো এবং এলাকায় মাদকের অখড়া গড়ে তুললে তার প্রতিবাদ করায় তাকে হত্যাসহ নানাভাবে হুমকি ও ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছিলো। এসব ঘটনার জেরে পরিকল্পিতভাকেই বিদ্যুতের লোকজনকে মারধরের প্রতিবাদ করায় তার উপরে হামলা চালায়। এদের বিরুদ্ধে থানায় ও আদালতে বিভিন্ন মামলা চলমান। ঝালকাঠি পল্লী বিদ্যুত সমিতির জিএম (চলতি দায়িত্বে) সাদিক জামান জানান, এ ঘটনায় রাজাপুর পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তাদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে, হামলাকারীরা পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিবাদ করতে গিয়ে রাজাপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হামলার শিকার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯