সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

কলেজ ছাত্রীকে অপহরণের সময় আটক ১০। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম ডেক্স:::ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা করে এক দল দুর্বৃত্ত।
এ সময় তার চিৎকারে এলাকাবাসী ধাওয়া করে ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন গৌরীপুর থানার এসআই মো. জামাল উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই কলেজ ছাত্রীর বাড়িতে হানা দিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় প্রতিবেশীরা তার চিৎকারে ছুটে আসে এবং চারদিক ঘেরাও করে অপহরণে জড়িত ১০ জনকে আটক করেছে। তবে অপহরণে নেতৃত্বদানকারী আশিকসহ অন্যরা এ সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
এদিকে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি জানান, মেয়েটি সঙ্গে ধুরুয়া রামনাথপুর গ্রামের খাইরুল ইসলামের পুত্র আশিক নামের এক ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
মেয়েটির অন্যত্র বিয়ে দেয়া হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওই ছেলে তার লোকজন নিয়ে মেয়েকে বাড়ি উঠিয়ে নিয়ে যেতে চেয়ে ছিলো।
খবর পেয়ে ঘটনাস্থলে যান গৌরীপুর থানার এসআই মো. জামাল উদ্দিন। তিনি জানান, আশিকের নেতৃত্বে এক দল যুবক বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই মেয়ের বাড়িতে হানা দেয়।
এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করে পুলিশে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলেজ ছাত্রীকে অপহরণের সময় আটক ১০। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৩:৫৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯