২০ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, বুধবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ভূমিদস্যু আমিনের পাওয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ইমনের রিভিশন মঞ্জুর! এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ইমন। তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে ২ টি দাঁত ভেঙে গেল কম্পিউটার অপারেটরের চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন বরিশালে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের মাথা উঁচু করে দ্রুত ফিরব/ আনন্দবাজারকে শেখ হাসিনা স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র’র মৃত্যু
এম্বুলেন্সের ধাক্কায় কুদ্দুস আলী (৪৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। আজকের ক্রাইম নিউজ

এম্বুলেন্সের ধাক্কায় কুদ্দুস আলী (৪৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। আজকের ক্রাইম নিউজ

অনলাইন ডেস্ক::রাজশাহীর পুঠিয়ায় এম্বুলেন্সের ধাক্কায় কুদ্দুস আলী (৪৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। নিহত কুদ্দুস আলী পুঠিয়া সদর ইউনিয়নের দৈপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী ছেলে। শুক্রবার দুপুর ১২ টার সময় উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর কালুশার পুকুর পাড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। সেসময় এম্বুলেন্সের ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী আহত হয়। আহতরা হলো, উপজেলার বেলপুকুর ইউনিয়নের ভাংড়া গ্রামের ফজলুল হক (৭৫),
বাঘা উপজেলার আড়ানী এলাকার মিনা বেগম (৪৫), বেলপুকুর ইউনিয়নের দোমাদী গ্রামের ফারুক (২৪) ও পুঠিয়া সদর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের রবিউল ইসলাম (৬০)। গুরুত্বর আহত ফজলুল হককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যেক্ষর্দী সূত্রে জানাগেছে, নাটোর থেকে রাজশাহীগামী বেসরকারী নয়ন এম্বুলেন্স দ্রুতগতিতে ছুটে যাওয়ার সময় উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর কালুশার পুকুর পাড় নামক স্থানে পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে পাসকাটিয়ে যাওয়ার সময় সামনের একটি যাত্রীবাহি সিএনজির পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রীরা ছিটকে মহাসড়কে পড়ে কুদ্দুস আলী ও ফজলুল হক গুরুত্বর আহত হয়। সেসময় ফায়ার সার্ভিসের কর্মিরা তাদেরকে উদ্ধার করে পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুত্বর আহত কুদ্দুস আলীকে রামেক হাসপাতালে নেওয়া সময় সে মারা যায়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019