সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

নুসরাত হত্যা মৃত্যুদণ্ডাশের ১২ আসামিকে ফেনী থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ২৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::নুসরাত জাহান রাফি হত্যা মামলার মৃত্যুদণ্ডাশের ১২ আসামিকে মঙ্গলবার সকালে ফেনী থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ফেনীতে পৃথক কনডেম সেল, ফাঁসির মঞ্চ না থাকায় এবং নিরাপত্তা জনিতকারণে তাদের কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য এ নির্দেশনা দেয়া হয়। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা সোমবার কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য অনুমোদন দিলে ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বন্দিদের কেন্দ্রীয় কারাগারে পাঠান।

জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ ১৬ জন আসামির মধ্যে ১৪ জনকে কুমিল্লা ও দুইজন মহিলা আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশনা থাকায় এদের মধ্যে ১২ জন আসামিকে মঙ্গলবার (১২ নভেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিনের ১৩ নভেম্বর জেলা জজ আদালতে মামলার দিন ধার্য থাকায় দুজনের আদালত কার্যক্রম শেষ হওয়ার পর ওইদিন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। বুধবার (১৩ নভেম্বর) দুইজন মহিলা আসামি কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা ওরফে পপিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, যে সকল আসামির দীর্ঘ মেয়াদি শাস্তি, সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাস্তি হয় সে সকল আসামিদের জেলা কারাগারে না রেখে নিরাপত্তা জনিতকারণে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য কারাবিধিতে নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পাঠানো হচ্ছে।

এ ছাড়া কেন্দ্রীয় কারাগারগুলোতে জনবেল ও কনডেম সেলের সংখ্যা বেশি এবং তাদের পরিচালনার জন্য যা যা প্রয়োজন সব সেখানে রয়েছে। ফেনী জেলা কারাগারে ফাঁসির কোন মঞ্চ নেই, সেখানে সব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুসরাত হত্যা মৃত্যুদণ্ডাশের ১২ আসামিকে ফেনী থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৩৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯