সংবাদ শিরোনাম ::
শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনকে ক্রীড়া সামগ্রী দিল আফসানা আরিফ ফাউন্ডেশন। বাবুগঞ্জে মাদ্রাসাশিক্ষিকা নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গার ৬২টি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ বরিশালের চৌমাথায় বিসিসির উচ্ছেদ অভিযান, রাস্তা দখলমুক্ত করতে হকারদের বিরুদ্ধে ব্যবস্থা রহমতপুরে ৭ নম্বর ওয়ার্ডে পুনরায় সদস্য পদে লড়তে চান শাহীন হোসেন ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু মাহতাব ​রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ ও ধ্বংস, এমপি রফিকুল ইসলামের পরিদর্শন বাবুগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে দুইজনের ২০ দিনের কারাদণ্ড ভাণ্ডারিয়ায় ভেজাল ডিটারজেন্টবিরোধী অভিযান: দুই পিকআপসহ ৬ জন আটক, ৩০ হাজার টাকা জরিমানা

ঘরের মেঝেতে কবর খুঁড়ে স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯ ২৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::রীপাড়ায় ঘরের মেঝেতে কবর খুঁড়ে স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার গভীর রাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ]বাড়ি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা গেছে ৫ বছর পূর্বে ওই গ্রামের আ. সালাম বেপারীর ছেলে মেহেদী হাসানের সঙ্গে মুলাদী উপজেলার ছবিপুর গ্রামের শাহজাহানের মেয়ে মিতুর সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়। ওই সময় মেহেদী ঢাকার জিঞ্জিরায় সাউন্ড সিস্টেমের ব্যবসা ও মিতু ৮ম শ্রেণীতে পড়তো। তাদের সংসারে দেড় বছর বয়সী হাফিজা নামের এক কন্যা সন্তান রয়েছে। মেহেদী বর্তমানে বানারীপাড়া থানার সামনে লিমন টেলিকমে থেকে নিউ ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবসা করে আসছে। সম্প্রতি সে পরকীয়া প্রেমিকাকে উপজেলার মসজিদবাড়ি গ্রামের নিজ বাড়িতে তুললে এনিয়ে স্ত্রী মিতুর সঙ্গে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে ওই পরকীয়া প্রেমিকাকে অন্যত্র রেখে তাকে মেনে নেওয়ার জন্য স্ত্রী মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলো।এর ধারবাহিকতায় রোববার রাতে মিতুকে সে বেদম মারধর করে। সোমবার সন্ধ্যায় মেহেদী আগাম বাড়িতে ফিরে স্ত্রীকে আগেভাগে ঘুমাতে বললে তার সন্দেহ হয়। মিতু ঘুমানোর ভান করে দেখতে পায় মেহেদী ঘরের মেঝে খুঁড়ছে। তাকে ওই স্থানে মেরে অথবা জ্যান্ত কবর দেওয়া হতে পারে এ আশঙ্কায় সে ডাক চিৎকার দিলে বাড়ির অন্য ঘরের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের মেঝে খোঁড়া অবস্থায় মেহেদীকে দেখতে পেয়ে তাকে রাতভর আটক রেখে সকালে পুলিশের হাতে সোপর্দ করে।এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খলিলুর রহমান জানান স্বামী-স্ত্রীর মধ্যে মিলমিশ করে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘরের মেঝেতে কবর খুঁড়ে স্ত্রীকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯