সংবাদ শিরোনাম ::
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, সেই নারী উদ্যোক্তা কারাগারে ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ

সীমানা পিলার চুরির মামলায় আব্দুস সালাম (৪৫) কারাগারে। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯ ৩০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরের কাশিপুরে সীমানা পিলার চুরির ঘটনায় দায়ের করা মামলায় আব্দুস সালাম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি কাশিপুর বিহঙ্গল গ্রামের হাসান মাঝির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মো.আব্দুল কাদের শেখ(৭০) তার ক্রয়কৃত জমিতে পিলার ও কাটাতারের বেষ্টনী তৈরী করেন।কিন্তু চলতি মাসের ১ নভেম্বর কাদের শেখের জমির পিলার,কাটাতারের বেষ্টনী, নিজের নামে লেখা সাইনবোর্ড ও কিছু মেহগনি গাছ উপড়ে ফেলে প্রতিপক্ষ। এ ঘটনায় কাদের শেখ বাদী হয়ে ৫ নভেম্বর বিমান বন্দর থানায় একটি মামলা দায়ের করেন(মামলা নং১৯)। মামলার আসামীরা হলেন বিহঙ্গল গ্রামের মো.হাসান মাঝি(৬৫) ও তার ছেলে আব্দুস সালাম মাঝি(৪৫),হোসাইন মাঝি’র ছেলে মো.জামাল মাঝি(৪০)সহ অজ্ঞাত ৮/১০ জন। মামলার বাদী মো.আব্দুল কাদের শেখ জানান,৩২টি সিমেন্টের পিলার,২বান্ডিল কাটাতার ও ৪০টি মেহগনি গাছ চুরি করে নিয়ে যায় প্রতিপক্ষ। এতে করে আমার প্রায় ৮৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

কাদের শেখ পুলিশকে ধন্যবাদ জানিয়ে এ প্রতিবেদককে বলেন, থানা পুলিশ দ্রুত এ্যাকশন নেওয়ায় আমি ও আমার পরিবার এখন নিশ্চিন্তে বসবাস করতে পারবো।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিমান বন্দর থানার এসআই মনোজ কুমার জনান, মঙ্গলবার রাত ১টার দিকে আব্দুস সালামকে আটক করা হয়। বুধবার (আজ ৬ নভেম্বর) আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমানা পিলার চুরির মামলায় আব্দুস সালাম (৪৫) কারাগারে। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০১:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯