সংবাদ শিরোনাম ::
অতি প্রবল ঘূর্ণিঝড়ে ‘অর্ণব’, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটার মামলার ১ নম্বর আসামি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান বরিশালে থানার সংখ্যা দ্বিগুণের পরিকল্পনা, হবে আরও ৪ থানা বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন ফেসবুক লাইভে বিএনপি সরকারের সমালোচনা, সেই নারী উদ্যোক্তা কারাগারে ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ

গুলিবিদ্ধ অবস্থায় ১৮ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯ ৩০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গুলিবিদ্ধ অবস্থায় ১৮ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আল আমিন ওরফে আলাল (৫০)।

শনিবার রাতে পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া গ্রামে অভিযান চালিয়ে আলালকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, আলাল মাদক সম্রাট। ৫১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

গ্রেফতার আলাল পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপির সাতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে। তার বিরুদ্ধে ১৩টি মাদক, চারটি ডাকাতি ও একটি চুরিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, পুলিশ পলাশবাড়ী উপজেলার ভাংগা বাজারের মাদক ব্যবসায়ী আল-আমিনের বাড়িতে অভিযানে যাচ্ছিল।

সাকোয়া বেইলী ব্রিজের কাছে পৌঁছালে আলালের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য কনস্টেবল নজরুল ইসলাম ও রবিউল ইসলাম গুরুতর আহত হন।

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আলাল গুলিবিদ্ধ হয় এবং অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গুলিবিদ্ধ অবস্থায় ১৮ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আপডেট সময় : ০৪:৩৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯