সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

সাবিনা (৩০) নামে এক গৃহবধূর পিটিয়ে হত্যা করা হয়েছে ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯ ৩৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বেতাগীতে সাবিনা (৩০) নামে এক গৃহবধূর পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামী নুর আলমের বিরুদ্ধে।

এ ঘটনা ধামাচাপা দিতে ওই গৃহবধূর মুখে বিষ ঢেলে দিয়েছেন বলে দাবি করছেন সাবিনার পরিবার। এদিকে এ ঘটনার পর পরই পালিয়ে গেছে নুর আলম। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরগুনা জেনারেল হাসাপাতালে সাবিনার মৃত্যু হয়। এর আগে দুপুর ১২টার দিকে নুর আলম সাবিনাকে বেধরক পেটায়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসাপাতালে নিয়ে যান।

নুর আলম বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সরিষামুড়ি গ্রামের বাসিন্দা হাতেম খলিফার ছেলে। সাবিনার বাবা আলতাফ জানান, জামাই নুর আলম অনেক আগে থেকেই তার মেয়ে সাবিনাকে মারধর করতো। মারতে মারতে মেরেই ফেলেছে। মেয়ে হত্যার বিচার দাবিতে জামাইয়ের বিরুদ্ধে মামলা করবেন তিনি।

বরগুনা জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জিকু শীল জানান, বিষপান করা রোগীকে হাসাপাতালে নিয়ে আসার পর ওয়াস করার সময় তার মৃত্যু হয়। বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি বরগুনা জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাবিনা (৩০) নামে এক গৃহবধূর পিটিয়ে হত্যা করা হয়েছে ।

আপডেট সময় : ০৭:৪৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯